শর্তাবলী (Terms and Conditions)

অনীশা-মার্ট-এ আপনাকে স্বাগতম। এই ওয়েবসাইট aneeshamart.com ব্যবহার করার মাধ্যমে আপনি আমাদের সেবা প্রদানের সকল শর্তাবলীর প্রতি সম্মতি জ্ঞাপন করছেন। অনুগ্রহ করে এই ওয়েবসাইট ব্যবহার করা বা কোনো পণ্য অর্ডার করার পূর্বে নিচের শর্তাবলী গুলো মনোযোগ দিয়ে পড়ুন। আপনি যদি এই শর্তাবলীর কোনো অংশের সাথে একমত না হন, তবে অনুগ্রহ করে প্ল্যাটফর্মটি ব্যবহার করা থেকে বিরত থাকুন।

১. সাধারণ শর্তাবলী

  • এই ওয়েবসাইটের সকল তথ্য, পণ্য এবং সেবা শুধুমাত্র আপনার ব্যক্তিগত এবং অ-বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে।
  • অনীশা-মার্ট যেকোনো সময়, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এই শর্তাবলী পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে। পরিবর্তিত শর্তাবলী ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথেই কার্যকর বলে গণ্য হবে।

২. ব্যবহারকারীর অ্যাকাউন্ট এবং নিরাপত্তা

  • অনীশা-মার্ট এর ওয়েবসাইট থেকে পণ্য ক্রয় করার জন্য আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হতে পারে। অ্যাকাউন্ট খোলার সময় প্রদত্ত সকল তথ্য (নাম, ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি) সঠিক এবং হালনাগাদ হওয়া বাধ্যতামূলক।
  • আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং অন্যান্য গোপনীয় তথ্য সুরক্ষিত রাখার সম্পূর্ণ দায়িত্ব আপনার। আপনার অ্যাকাউন্টের মাধ্যমে সংঘটিত যেকোনো কার্যকলাপের জন্য আপনি দায়ী থাকবেন।

৩. পণ্য এবং মূল্য (Products & Pricing)

  • আমরা ওয়েবসাইটে প্রদর্শিত পণ্যের বিবরণ, ছবি এবং মূল্য যথাসম্ভব নির্ভুল রাখার চেষ্টা করি। তবে, কোনো অনিচ্ছাকৃত ভুল বা ত্রুটির জন্য Aneesha Mart দায়ী থাকবে না।
  • পণ্যের স্টক থাকা সাপেক্ষে সকল অর্ডার গ্রহণ করা হয়। তবে কোনো পণ্য স্টকে না থাকলে, আমরা কাস্টমারকে অবহিত করার মাধ্যমে অর্ডারটি Cancel বা Update করার অধিকার রাখি।
  • ওয়েবসাইটে প্রদর্শিত পণ্যের মূল্য যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। তবে, আপনি যে মূল্যে অর্ডার কনফার্ম করেছেন, আপনাকে সেই মূল্যই পরিশোধ করতে হবে।

৪. অর্ডার এবং পেমেন্ট (Orders & Payments)

  • একটি অর্ডার প্লেস করার অর্থ হলো আপনি নির্দিষ্ট মূল্যে এবং শর্তে পণ্যটি কিনতে সম্মত হয়েছেন।
  • পেমেন্ট করার জন্য আমরা বিভিন্ন মাধ্যম (যেমন: ক্যাশ অন ডেলিভারি, বা বিকাশ) অফার করে থাকি। পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সংঘটিত কোনো কারিগরি ত্রুটির জন্য আমরা কোন ভাবে দায়ী নই।
  • আমরা যেকোনো সন্দেহজনক বা প্রতারণামূলক অর্ডার বাতিল করার অধিকার সংরক্ষণ করি।

৫. শিপিং এবং ডেলিভারি

  • আমরা নির্দিষ্ট ডেলিভারি পার্টনারের মাধ্যমে আপনার ঠিকানায় পণ্য পৌঁছে দেব। ডেলিভারির সময়সীমা আপনার লোকেশন এবং পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।
  • অনাকাঙ্ক্ষিত কোনো কারণ (যেমন: প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা) ডেলিভারিতে বিলম্ব ঘটাতে পারে, যার জন্য অনীশা মার্ট দায়ী থাকবে না।

৬. মেধাস্বত্ব (Intellectual Property)

  • এই ওয়েবসাইটে ব্যবহৃত সকল কন্টেন্ট, যেমন- লোগো, টেক্সট, গ্রাফিক্স, ছবি, অডিও, এবং ভিডিও – অনীশা মার্ট-এর নিজস্ব সম্পত্তি এবং এটি সংরক্ষিত।
  • আমাদের পূর্বানুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো অংশ কপি, পুনঃপ্রকাশ বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

৭. তৃতীয় পক্ষের লিংক (Third-Party Links)

আমাদের ওয়েবসাইটে অন্যান্য থার্ড-পার্টি ওয়েবসাইটের লিংক (hyperlink) করা থাকতে পারে। এই লিংকগুলো গ্রাহকের সুবিধার্থে দেওয়া হয়। ঐসব ওয়েবসাইটের কন্টেন্ট বা পলিসির ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, ফলে আমরা কোনো দায়ভার গ্রহণ করি না।

৮. দায়বদ্ধতার সীমাবদ্ধতা (Limitation of Liability)

  • আমাদের পণ্য বা সেবা ব্যবহারের ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সৃষ্ট কোনো ক্ষতি, ডেটা হারানো বা ব্যবসায়িক লোকসানের জন্য Aneesha Mart আইনগতভাবে দায়ী থাকবে না।
  • আমরা স্থায়িভাবে সেবাসমূহ, বিষয়বস্তু এবং/অথবা ওয়েবসাইটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কোন ধরণের স্থগিতাবস্থা, পরিবর্তন অথবা সমাপনের কারণে আসন্ন ক্ষতি সাধিত হলে অনীশা মার্ট তার জন্য দায়বদ্ধ থাকবে না।

৯. প্রযোজ্য আইন এবং বিচারব্যবস্থা

এই শর্তাবলী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত এবং ব্যাখ্যা করা হবে। এই ওয়েবসাইট বা শর্তাবলী সংক্রান্ত যেকোনো বিরোধের ক্ষেত্রে বাংলাদেশের উপযুক্ত আদালতের এখতিয়ার থাকবে।

যোগাযোগের তথ্য (Contact Information)

সেবার শর্তাবলী বা অন্য কোনো বিষয়ে আপনার কোনো প্রশ্ন বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন:

সর্বশেষ আপডেটের তারিখ: May 21, 2026